বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

সাতদিনের জন্য চলবে গণপরিবহন ও ট্রেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: আসন্ন ঈদকে সামনে রেখে সাতদিনের জন্য গণপরিবহন পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। গণপরিবহনের সঙ্গে চলবে ট্রেনও। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধ উঠে গেলে আন্তনগর ও মেইল মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চলাচল শুরু হবে।

এ বিষয়ে আজ মঙ্গলবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আজ বিকেল পাঁচটা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। আর ১৫ জুলাই থেকে থেকে ৩৮ জোড়া আন্তনগর ও ১৯ জোড়া মেইল যাত্রা শুরু হবে।

১৫ জুলাই থেকে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত দেশে বিধিনিষেধ উঠে গেলেও ভোর ছয়টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের এ পরিস্থিতি জারি হবে। চলমান বিধিনিষেধের মতোই সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহনসহ সব যানবাহন বন্ধ এবং শপিং মল ও দোকানপাট বন্ধ থাকবে। একই সঙ্গে সব ধরনের শিল্পকারখানাও বন্ধ থাকবে।

এদিকে, সরকার গণপরিবহন পরিচালনার অনুমতি দেওয়ায় পরিবহনগুলোর মালিক ও শ্রমিকদের প্রতি সব ধরনের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। পাশাপাশি তিনি এও বলেছেন, যেসব গণপরিবহন যাত্রী পারাপারে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পরিপালন করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আমরা সব মালিক ও শ্রমিকদের কাছে আহ্বান জানিয়েছি তারা যেন স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের পরিবহন পরিচালনা করেন। যারা সরকারের এই নিয়ম প্রতিপালন করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব আরও বলেন, অর্ধেক আসন ফাঁকা রেখে আগের মতো ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় যাত্রী পারাপার হবে। যাত্রীকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এগুলো আমাদের মালিক, পুলিশ, শ্রমিক, চালক ও হেল্পাররা দেখবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys