মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সাততলা বস্তির কেউ অভুক্ত থাকবে না : মেয়র আতিক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালী সাততলা বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেউ অভুক্ত থাকবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার সকালে এই বস্তির বাসিন্দাদের সহযোগিতা করতে গিয়ে তিনি এই কথা জানান।

আতিকুল ইসলাম বলেন, ‘সাততলা বস্তিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫ হাজার করে টাকা, তিন বেলা খাবার, ঢেউটিন এবং প্রায় ২ হাজার টাকার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউই অভুক্ত থাকবে না। তাদের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘বস্তিবাসীরা আমাদের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদেরকে উচ্ছেদ নয় পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক কাজ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। সিটি করপোরেশনসহ সবাই নিরলসভাবে কাজ করেছেন।’

মেয়র আতিকুল বলেন, ‘অগ্নিকাণ্ডের পরপরই দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। তারা প্রায় এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। প্রতিটি প্যাকেটে প্রায় ১৮শ টাকার খাবার রয়েছে। এ ছাড়া ব্র্যাক সহায়তা করছে।’

তিনি আরও বলেন, ‘এই বস্তিতে সিটি করপোরেশনের ১৪০ জন কর্মচারী থাকেন। আমরা এই বস্তির উন্নয়নে কাজ করবো। যাদের জমিজমা আছে তাদের বস্তিতে থাকতে দেয়া হবে না।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys