1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সাকিব করোনা পজিটিভ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২

নিউজ ডেস্ক: কভিড-১৯ পজিটিভ হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে আগামী ১৫ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে তাকে পাচ্ছে না বাংলাদেশ।

বাংলাদেশ দল ৯ মে থেকে চট্টগ্রামে অনুশীলন করছে। সাকিব আজই ফিরেছেন যুক্তরাষ্ট্র থেকে, আগামীকাল চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু তাতে বাধ সাধল করোনা-১৯।

সিরিজের আগে ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রোটোকল মেনে আজ সকালে পিসিআর ও র্যাপিড এন্টিজেন টেস্ট করা হলে দুটিতেই পজিটিভ হন সাকিব। ফলে তিনি এখন ব্যক্তিগতভাবে সঙ্গনিরোধ থাকবেন এবং নির্দিষ্ট সময় পর তার পরবর্তী পরীক্ষা করা হবে।

গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলেননি সাকিব। সেবার ওয়ানডে সিরিজ খেলে তিনি পারিবারিক কারণে ছুটি নিলেন টেস্ট সিরিজে তাকে পায়নি বাংলাদেশ। সেবার দুই টেস্টেই বড় ব্যবধানে হেরেছে মুমিনুল হকের দল। উল্লেখ্য, বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতেও টেস্ট সিরিজ খেলেননি সাকিব।

দক্ষিণ আফ্রিকা সফরের দুঃখ ভুলতে এবার শ্রীলংকার বিপক্ষে সিরিজে ভালো করতে চায় বাংলাদেশ। যদিও সিরিজ শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল স্বাগতিক দলটি। প্রথম টেস্টের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাকিব ছিটকে পড়ায় তার জায়গায় কাউকে নেয়া হবে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি বিসিবি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys