সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সাংবাদিক খোকনের স্ত্রী ও ছেলের করোনা শনাক্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২ মে, ২০২০

নিউজ ডেস্ক: করোনা সংক্রমণে মৃত্যুবরণকারী সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের স্ত্রী ও ছেলেরও শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। হুমায়ুন কবিরের মৃত্যুর পর হোম কোয়ারেন্টিনে ছিলেন তাঁরা।

খোকনের স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার (১ মে) রাতে রিজেন্ট হাসপাতাল থেকে জানানো হয়, নমুনা পরীক্ষায় তাঁদের দুইজনের পজিটিভ রিপোর্ট এসেছে। এতদিন বাসায় থাকলেও এখন হাসপাতালে যেতে হচ্ছে তাঁদেরকে। তিনি আরো জানান, খোকনের মৃত্যুর দিনই তাঁদের নমুনা সংগ্রহ করা হয় এবং গতরাতে হাসপাতাল থেকে রিপোর্টে পজিটিভ আসার বিষয়টি জানানো হয়।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক খোকন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys