বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়া সেই পুলিশ সদস্য প্রত্যাহার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: সংসদ ভবনের সামনে লাইভ সংবাদ পরিবেশনের সময় দায়িত্বরত সাংবাদিককে হেনস্তা করার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মো. শাহিনুর রহমান নামের ওই কনস্টেবলকে ডিএমপির প্রতিরক্ষা বিভাগ থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, গতকাল সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায়।

বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করা হলে তিনি কনস্টেবল শাহিনুর রহমানকে অপেশাদার আচরণ করায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযুক্ত কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রোববার বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ খবর সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে সরাসরি সম্প্রচার করার সময় নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার সাইদ আরমানের মাইক্রোফোন কেড়ে নিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেন কনস্টেবল শাহিন।

একজন সাংবাদিককে এভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়ার ওই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়ে পুলিশ।

ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি এক বিবৃতিতে বিষয়টিকে ‘স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার অন্তরায়’ হিসেবে বর্ণনা করে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys