1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সাংবাদিককে ‘কুকুরের বাচ্চা’ বললেন বাইডেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: সাংবাদিককে‘কুকুরের বাচ্চা’ বলে গালি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এমন কাণ্ড ঘটান বাইডেন। সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ফক্স নিউজ রিপাবলিকান পার্টিঘেঁষা যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম। যারা প্রায়ই প্রেসিডেন্ট বাইডেন এবং ডেমোক্র্যাটদের কাজের সমালোচনা করে খবর প্রকাশ করে।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউজের ইস্ট রুম কম্পিটিশন কাউন্সিলে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। সেখানে ফক্স নিউজের হোয়াইট হাউজ প্রতিনিধি ডুসি সেখানে ‍বাইডেনকে প্রশ্ন করেন, ‘মুদ্রাস্ফীতি নিয়ে কিছু জিজ্ঞেস করাটা ঠিক হবে? নাকি মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি (বাইডেন) মুদ্রাস্ফীতির বিষয়টিকে রাজনৈতিক দায়বদ্ধতা বলে মনে করেন?’

তখন বাইডেন তার পাশের জনের দিকে সামান্য কাত হয়ে যান এবং নিচুস্বরে তাকে বলতে শোনা যায়, ‘না, অধিক মুদ্রাস্ফীতি…সেটা তো মহাসম্পদ। কুত্তার বাচ্চা কী বোকা!’ বাইডেন নিচুস্বরে এমন গালি দিলেও তার মাইক্রোফোনটি তখন চালু ছিল। ফলে সবকিছুই পরিষ্কার শোনা যায়। খুব সম্ভবত বাইডেন মাইক্রোফোন চালু থাকার বিষয়টি বুঝতে পারেননি।

সংবাদ সম্মেলনের ঘটনার ঘণ্টাখানেক পর বাইডেনের ফোন পেয়েছেন বলে ফক্স নিউজকে জানান সাংবাদিক ডুসি। তিনি বলেন, ‘‘ফোনে বাইডেন বলেছেন, ‘পল, যা ঘটেছে সেটা ব্যক্তিগত কিছু না’।” ডুসি আরও বলেন, ‘তিনি সবকিছু পরিষ্কার করে দিয়েছেন এবং আমি এটার প্রশংসা করি। আমাদের ফোনালাপ চমৎকার ছিল।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys