শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সময় টিভির স্টাফ রিপোর্টারকে শ্বাসরোধে হত্যাচেষ্টা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: কক্সবাজার সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করা হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১২ টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

সুজাউদ্দিন রুবেল সময় টিভির পাশাপাশি স্থানীয় দৈনিক কক্সবাজারেও কাজ করেন। তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য।

শনিবার রাত ১২ টার দিকে অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে জেলা পরিষদের সামনে হঠাৎ একজন দুর্বৃত্ত পেছন থেকে গলা টিপে ধরে। এক পর্যায়ে শ্বাসরোধ হয়ে সাংবাদিক রুবেল মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে তাকে মোহাম্মদ ঈসমাইল নামে একজন পথচারী উদ্ধার করে ককক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যায়। এরপর কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মোহাম্মদ ঈসমাইল নামে ওই পথচারী বলেন, আমরা কয়েকজন জেলা পরিষদের পশ্চিম পাশে প্রেসক্লাবের সামনে দোকানে বসে চা খাচ্ছিলাম। ওই সময় তিনজন যুবককে হঠাৎ পালিয়ে যেতে দেখা যায়। একই সাথে একটি অটোরিকশাও যেতে দেখা যায়। এরপর কিছু দূরে দেখা যায় একজন ব্যক্তি মাটিতে পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

আহত সাংবাদিক রুবেল জানান, অফিসের কাজ শেষ করে হেঁ টে বাড়ি যাচ্ছিলাম। ওই সময় হঠাৎ পেছন থেকে একজন ব্যক্তি এসে গলা টিপে ধরে। পরে তিনি মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওই সময় অটোরিকশা চালক সহ চারজন ছিলেন বলে দাবী করেন তিনি।

তিনি আরও বলেন, তার পকেটে টাকা ছিল। কিন্তু দুর্বৃত্ততা টাকা নিয়ে যায়নি। তবে আইফোনসহ দুটি মোবাইল নিয়ে গেছে।

কক্সবাজার সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys