1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সমালোচনার জবাবে যা বললেন নুসরাত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

নিউজ ডেস্ক: সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ নিয়ে নানান সময় বিতর্কের শিরোনামে এসেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান। তবে এবার তার এই বিতর্ক ছুঁয়ে গেছে রাজনীতিতেও। বিজেপির নানা আক্রমণের শিকার তিনি। এবার ইনস্টাগ্রাম স্টোরিতে এসব বিষয়ে মুখ খুলেছেন দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত বলেন, ‘সমাজ সব সময় প্রত্যেকে নারীর মধ্যে একজন শক্তিশালী নারীকে দেখতে চায়। নারীকে সবার পরামর্শ, শক্তিশালী হও। সেই নারী নিজের ক্ষমতায় শক্তিশালী হলে, সমাজের চোখে তার অবস্থান বদলে যায়, পরিচয়ত বদলে যায় এবং তা সমস্যার। তার নামের পাশে তখন নানা তকমা। নারী যখন শক্তিশালী হয়, তখন তাকে দমিয়ে রাখা যায় না। সেই সময় সে কারও কথা শোনে না।’

মঙ্গলবারের ইনস্টাগ্রাম স্টোরিতে কবি সাবা খাদিরের কবিতার রেশ টেনেই এই পোস্ট করেছেন নুসরাত। তবে কার উদ্দেশে কিংবা কোন উদ্দেশ্যে এই পোস্ট তা ‘খোলসা’ করেননি অভিনেত্রী। তবে এই স্ট্যাটাস যে যথেষ্ট তাৎপর্যবহনকারী, তা মনে করেছে অনুরাগী মহলও।

প্রসঙ্গত, ২০১৯ সালের জুন তুরস্কে গিয়ে মাসে ঘটা করে সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন নিখিল জৈন। বিয়ের দেড় বছরের মাথাতেই সেই সংসার ভেঙেছে। যদিও নুসরাতের কথায়, নিখিলের সঙ্গে তিনি সহবাস করতেন, বিয়ে করেননি। তার ওই বক্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys