1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সংসার করছে তাহসান-ফারিণ!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছে অভিনেতা-সংগীত তারকা তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণকে নিয়ে। অনেকের মতে তারা চুটিয়ে প্রেম করছেন। অনেকেই আবার আরেক ধাপ এগিয়ে বলছেন, বিয়ে করেছেন এ দুই তারকা। শুটিংয়ের বাইরে তাই তাদের দেখা যায় একসঙ্গে।

গুঞ্জন না সত্যি, বিষয়টা জানতে যোগাযোগ করা হয় তাহসান ও ফারিণের সঙ্গে। ফারিণের ভাষ্য, ‘এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। কারণ কথা বললে বিষয়টি অকারণেই সামনে আসবে।’

একই সুরে কথা বললেন তাহসান। তার কথায়, ‘কয়েক দিন পরপরই শোনা যায়, আমি ও ফারিণ নাকি সংসার করছি। এটা নানাভাবে অনলাইনে আসছে। বিশেষত অনলাইন মিডিয়াতে নাকি আসছে।’

তাহলে ঘটনা কী সত্য? উত্তরে তাহসান বলেন, ‘বছর তিনেক আগে আমি ও ফারিণ একটি নাটকে অভিনয় করেছিলাম। যেটার সিক্যুয়েলও হয়। নাটকের গল্প সংসারজীবন নিয়ে। এরপর থেকে কিছু ভুঁইফোঁড় অনলাইন নাটকের গল্পটা বাস্তবের মতো করে শিরোনাম করতে থাকে। কখনো লেখা হয়, সংসারজীবনে তাহসান-ফারিণ, আবার কখনো সংসার জীবনের নতুন অধ্যায়। শুধু ক্লিকবিটের কারণেই বারবার আমাদের এভাবে সামনে আনা হয়। এটা খুবই বিব্রতকর।’

জানা যায়, ২০২১ সালের ভালোবাসা দিবসে তাহসান-ফারিণ অভিনয় করেন ‘কমলা রঙের রোদ’ নামের একটি নাটকে। শিহাব শাহীনের পরিচালনায় নাটকটি দারুণ সাড়া ফেলে দর্শক মহলে। এরপর নির্মিত হয় এর সিক্যুয়েল ‘কমলা রঙের রোদ-২’। বছরের পর বছর পেরিয়ে গেলেও সন্তান না হওয়ায় পারিপার্শ্বিক যে চাপ, তার নেতিবাচক অভিজ্ঞতাই দেখানো হয়েছিল প্রথম গল্পে। দ্বিতীয় গল্পে তাদের সংসার জীবন নিয়ে পরবর্তী চিত্র তুলে ধরা হয়। আর সেখান থেকে ‘প্রেম-বিয়ে’র গুঞ্জন শুরু।

তাহসান জানান, এই নাটকের খবর প্রকাশের সময় অনেক অনলাইন রংচং মাখিয়ে শিরোনাম করে। আসছে সব শিরোনামের কারণেই আজকের এসব গুঞ্জনের খেসারত দিতে হচ্ছে তাদের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys