বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ফ্রান্স আওয়ামীলীগের স্বাধীনতা দিবস উদযাপন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক: দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি বিশেষ মহল দেশে-বিদেশে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ফ্রান্স আওয়ামী লীগের নেতারা। ফ্রান্স আওয়ামীলীগ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন দলের নেতারা ।

 

রোববার রাজধানী প্যারিসের স্থানীয় একটি মিলনায়তনে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন‌ সহ সভাপতি আবুল কাশেম, সোহরাব মৃধা, মুক্তিযোদ্ধা কামরুল হাসান বকুল, নাসির চৌধুরি, ফয়সাল ইকবাল হাশমি ,মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম সহ অন্যান্যরা ।

 

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। নিজেদের অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর মতো বড় মেগা প্রকল্প। অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

অনুষ্ঠানে ফ্রান্স আওয়ামী লীগ ছাড়াও নগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys