রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের টিম চট্টগ্রাম যাচ্ছে সোমবার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২

নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় দগ্ধ ও আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের একটি টিম সোমবার চট্টগ্রামে যাবে।

রবিবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ কথা জানান ইনস্টিটিউটের সমন্বয়কারী সামন্ত লাল সেন।

তিনি বলেন, ‘চট্টগ্রামের তিনজন রোগী আমার এখানে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক। সকালে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ করে রোগীদের নিয়ে আসতে। আমরা আগামীকাল সোমবার সকালে টিম নিয়ে চট্টগ্রামে যাচ্ছি।’

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারীর বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর‌্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys