বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা সেই ব্যক্তি মারা গেছেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের একজন রোগীর শরীরে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়। বুধবার (৯ মার্চ) এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির মৃত্য হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ৫৭ বছর বয়সী ডেভিড বেনেট ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে মারা গেছেন। তবে ঠিক কি কারণে তিনি মারা গেছে এর কারণ জানাননি চিকিৎসকেরা।

চিকিৎসকেরা শুধু জানান, বেশ কয়েকদিন আগে থেকে ডেভিড বেনেটের অবস্থা খারাপ হতে শুরু করেছিল।

জানুয়ারি মাসে বেনেটের শরীরে শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন করার পর চিকিৎসকেরা জানিয়েছেন, সাত ঘণ্টা ধরে চলা পরীক্ষামূলক ওই অস্ত্রোপচারের ৩ দিন পরেও ডেভিড বেনেট বেশ সুস্থ রয়েছেন।

সে সময় ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড স্কুল অফ মেডিসিনে এক বিবৃতিতে সার্জন বার্টলে গ্রিফিথ বলেন, অঙ্গপ্রত্যঙ্গ স্বল্পতার সমাধানে এই অস্ত্রোপচার বিশ্বকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys