1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

শুটিংয়ে ‘বাধা নেই’ পরীমনির

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: মাদক মামলায় প্রায় এক মাস কারাগারে থেকে জামিনে মুক্ত চিত্রনায়িকা পরীমনির চলচ্চিত্রের শুটিংয়ে কোনো আইনি বাধা নেই বলে জানালেন তার আইনজীবী।

বুধবার সকালে সাড়ে ৯টায় কারাগার থেকে মুক্তির পর দুপুরে বনানীর এসেছে এ চিত্রনায়িকা; এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আইনজীবী জানান, জামিনে থাকা অবস্থায় পরীমনির শুটিংয়ে ফিরতে আইনি কোনো বাধা নেই।

“মামলা তদন্তাধীন আছে। চার্জশিট দাখিল পর্যন্ত পরীমনির জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। অবশ্যই শুটিংয়ে যেতে পারবেন। উনি একটু শারীরিক ও মানসিকভাবে সিক আছেন। তিনি শারীরিকভাবে সুস্থ হলেই শুটিং করতে পারবেন।“

৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। তাকে গ্রেপ্তারের পর তার হাতে থাকা অন্তত তিনটি সিনেমা নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন প্রযোজক-পরিচালকরা।

১৭ অগাস্ট থেকে চট্টগ্রামের ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেওয়ার কথা ছিল পরীমনির; ওই সিনেমায় বীরকন্যা প্রীতিলতার ভূমিকায় অভিনয় করছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান ইউফরসির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক রাশিদ পলাশ।

পরীমনির মুক্ত হওয়ার পর রাশিদ পলাশ বলেন, “পরীমনির শারীরিক ও মানসিক স্বাস্থ্যটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব, সে কোন অবস্থায় আছে। ও মানসিকভাবে অনেক শক্ত মানুষ, সেটা আমরা জানি। তারপরও ২৬ দিন কারাগারে থাকা মানে বড় ধরনের ধাক্কা তার উপর এসেছে। সেটা বুঝে বাকি পরিকল্পনা করতে চাই।”

‘প্রীতিলতা’ ছাড়াও নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব চলচ্চিত্র ‘অন্তরালে’ ও সেপ্টেম্বরের শেষভাগে বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘বায়োপিক’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি।

পরীমনি মুক্ত হওয়ার পর সিনেমা দুটির সঙ্গে সংশ্লিষ্টরা ছবিটি নিয়ে নতুন করে পরিকল্পনা তৈরি করছেন। তবে সিনেমা দুটির শুটিংয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

পাঁচ মাস আগে ‘মুখোশ’ নামে একটি চলচ্চিত্রের শুটিংয়ে সবশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন পরীমনি; সেই সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আর তার সবশেষ ছবি ‘স্ফূলিঙ্গ’ মুক্তি পেয়েছে গত মার্চে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys