রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

শিশুর কামড়ে প্রাণ হারালো সাপের বাচ্চা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় এক বছর বয়সী শিশুর কামড়ে একটি সাপের বাচ্চার মারা গেছে বলে জানিয়েছেন তার অভিভাবকরা।

মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌস নামের শিশুটির বাবা ওই গ্রামের রিয়াজুল ইসলাম ও মা শিলা খাতুন।

শিশুটির মা বলেন, সকালে ঘরে বসে দেড় বছর বয়সী চাচাতো ভাই কাউসারের সঙ্গে খেলছিল জান্নাতুল। খেলতে খেলতে দুজনই খাটের নিচে চলে যায়।

এক সময় খাটের নিচে থাকা একটা সাপের বাচ্চাকে ধরে দুই জায়গায় কামড় দিয়ে রক্ত বের করে ফেলে জান্নাতুল। এরপর সাপ হাতে নিয়েই খাটের নিচ থেকে বের হয়ে আসে।

প্রায় আধ হাত লম্বা সাপের মৃত বাচ্চা ও জান্নাতুলকে নিয়ে দ্রুত হাসপাতালে যান পরিবারের সদস্যরা। তারা মনে করেছিলেন এটি গোখরা সাপের বাচ্চা। একই ধারণা সদর হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান মিলন।

ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘‘শিশুটিকে সাপের বাচ্চা কামড় দিয়েছে কি-না তা ভালোমতো পরীক্ষার জন্য তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করে নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। বাহ্যিকভাবে শিশুটির মধ্যে কোনো জটিলতা আমি দেখিনি। মৃত সাপের বাচ্চাটি হাসপাতালে আনা হয়েছিল। দেখে গোখরার বাচ্চা বলে মনে হয়েছে।’’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys