সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

শিশুকে ধর্ষণ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে বুধবার ১১ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

ব‌্যাটা‌লিয়‌নের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, ২০২১ সা‌লের ৩০ জুন ১১ বছরের একটি শিশু তার বাসার সামনে খেলাধুলা করার সময় তরিকুল ইসলাম (২৭) অপহরণ করে নিয়ে যায়। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও ওই শিশুর সন্ধান পায়নি। পরে ফোনে জানতে পারে, তরিকুল ইসলাম নামে একজন তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে তরিকুল ইসলামসহ তার সহযোগীদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অপহরণ মামলা দায়ের করে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অপহৃত শিশুটিকে গাজীপুর এলাকা থেকে উদ্ধারসহ তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ওই মামলায় তরিকুল ইসলাম ১৬ মাস কারাবাস করার পর জামিনে মুক্ত হয়ে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন। অন্যদিকে মামলাটির তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণের সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে তরিকুল ইসলামের বিরুদ্ধে বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল র‌্যাবকে জানান, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys