1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

শিপ্রা দেবনাথের মামলা নেয়নি কক্সবাজার সদর, রামু থানায় যাওয়ার পরামর্শ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথের মামলা নেয়নি কক্সবাজার সদর থানা পুলিশ। তবে এসময় রামু থানায় মামলা করার পরামর্শ দেয় কক্সবাজার থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্টকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে সদর থানায় গিয়েছিলেন শিপ্রা।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসি খাইরুজ্জামান বলেন, পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহার নিহতের ঘটনাস্থলটি রামু থানার অর্ন্তগত। তাই শিপ্রা দেবনাথের আইনজীবীকে পরামর্শ দিয়েছি সংশ্লিষ্ট থানায় গিয়ে ও বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি করতে।

শিপ্রার আইনজীবী মাহাবুবুল আলম টিপু জানান, কক্সবাজার সদর থানা তাদের মামলা নেয়নি। ওসি তাদের বলেছেন যেহেতু শিপ্রাসহ পুরো টিমের ডিভাইস রামু থানা জব্দ করেছে তাই এই অভিযোগটা ওই থানায় দেওয়াই সংগত। তারা এখন বসে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

সম্প্রতি শিপ্রার কিছু ব্যক্তিগত ছবি-ভিডিও ফেসবুকসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছিল। এ বিষয়ে ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্টকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করবেন বলে এক ভিডিও বার্তা ঘোষণা দিয়েছিলেন শিপ্রা দেবনাথ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys