1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

শাকিবকে বলেছি তোমার সাফল্যই আমার উপহার: অপু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক:  যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছেলেকে নিয়ে দুই তারকার ঘোরাঘুরির কিছু ছবি সম্প্রতি ফেসবুকে প্রকাশ হয়েছে। এর পর থেকে তাদের সম্পর্ক জোড়ালাগার গুঞ্জন চলছে।

যুক্তরাষ্ট্রে তাদের দিনকাল কেমন কাটছে তা নিয়ে জানতে চাইলে এক সংবাদমাধ্যমকে অপু জানান, তাদের সময়টা ভালোই কাটছে। সবচেয়ে বেশি মজা করছে ছেলে জয়।

অপু বলেন, ‘এখানে ওর তো প্রথম আসা। তা ছাড়া ওর বাবা ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে। তাকে নিয়ে শপিংমলে ঘুরছে।’

তিনি বলেন, ‘জয় ওর বাবার পকেট ফতুর করে দিচ্ছে। শপিংয়ে গিয়ে যে জিনিসটিই পছন্দ হয়, সেটি নিয়ে দৌড় দেয় জয়। হা হা হা…। শাকিবও তাকে পছন্দের সব জিনিস কিনে দিচ্ছে।

শাকিব খান আপনাকে কিছু কিনে দিয়েছেন কিনা জানতে চাইলে হাসতে হাসতে অপু বলেন, ‘অনেকবারই সে আমাকে কিছু কিনে দিতে চেয়েছে, আমি নিইনি। আমি তাকে বলেছি, আমার কিছুই লাগবে না। তোমার জীবন সুন্দর হোক, এটাই চাওয়া আমার।

তিনি আরও বলেন, আরও বলেছি, মাঝে বেশ কিছু সময় বিরতি দিয়ে তোমার সিনেমা সুপার হিট হয়েছে। আরও এগিয়ে যেতে হবে। তোমার ওপর বাংলা সিনেমা অনেকাংশই নির্ভর করছে। আরও ভালো ভালো কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হবে। ধরে নাও, তোমার সাফল্যই আমার উপহার।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys