সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

শাওনের পর এবার ছেলে নিষাদও করোনা পজিটিভ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন। এবার জানালেন, তার ছেলে নিষাদ হুমায়ূনও সংক্রমণের শিকার হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে নিজের শারীরিক সর্বশেষ অবস্থা ও নিষাদের করোনা পজিটিভের বিষয়টি জানান তিনি।

ভালোবাসা ও পাশে থাকার জন্য সোশ্যাল মিডিয়া পোস্টে সবাইকে ধন্যবাদ জানান শাওন। সেখানে জানান, তিনি ভালো আছেন ও নিষাদ করোনায় আক্রান্ত। চিকিৎসক তাদের সর্বোচ্চ বিশ্রাম নিতে বলেছেন।

এই অভিনেত্রী আরও জানান, হাজার খানেক কলের উত্তর দেওয়া তার জন্য কষ্টকর। কোনো বার্তা থাকলে মেসেজ দিতে অনুরোধ করেন। পরে তিনি ফিরতি কল দেবেন। শাওনের এমন বার্তায় বন্ধু ও অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। বিশেষ করে ছোট্ট নিষাদের জন্য দোয়া করছেন সবাই।

প্রয়াত হুমায়ূন আহমেদ ও শাওনের দুই ছেলে। নিষাদ বড় ও নিনিত ছোট। এদিকে অনেক দিন অভিনয়ের দেখা না গেলেও সম্প্রতি গানে সরব হয়েছেন শাওন। কিছুদিন আগে চঞ্চল চৌধুরীর সঙ্গে প্রকাশ করেছেন হাছন রাজার বিখ্যাত গান ‘নেশা লাগিল রে’। অবশ্য কপিরাইট লঙ্ঘনের অভিযোগে এর আগে একই জুটির আরেকটি গান সরিয়ে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys