1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

শচীনের পর এবার করোনায় আক্রান্ত ইউসুফ পাঠান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারত জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ইউসুফ পাঠান। সামাজিক যোগাযোগ খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজে।

শনিবার (২৭ মার্চ) নিজের অফিসিয়াল টুইটার পেজে ৩৮ বছর বয়সী তারকা লেখেন, ‘হালকা উপসর্গ দেখা দেওয়ার পর কোভিড-১৯ পরীক্ষায় আজ পজিটিভ হয়েছি। আক্রান্ত হওয়ার পর থেকে, বাড়িতে কোয়ারেন্টিনে আছি এবং সবধরনের প্রয়োজনীয় সতর্কতা ও প্রয়োজনীয় ওষুধপত্র নিচ্ছি। আমার অনুরোধ, যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদেরকে নিজ থেকে দ্রুত পরীক্ষা করার। ’

ইউসুফ পাঠান সম্প্রতি রাইপুরে ভারত লিজেন্ডের হয়ে রোড সেফটি ক্রিকেট সিরিজের শিরোপা জিতেছেন।

এই অলরাউন্ডারের আগে শনিবার করোনায় আক্রান্ত হন শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট কিংবদন্তিও ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে রাইপুরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys