1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

লোক সমাগম ঠেকাতে প্রশাসন ব্যর্থ : স্বাস্থ্যমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমিরের জানাজায় লোক সমাগম ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে। রবিবার দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ। দেশের বিভিন্নস্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছে সরকার। সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে চলাচলের আহ্বানও জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে অনেক ক্ষেত্রেই সেই আহ্বান শুনছেন না সাধারণ মানুষ। এজন্য কিছুক্ষেত্রে কঠোরও হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এরমধ্যেও গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় এক জানাজায় জড়ো হয় লাখো মানুষ। এই জানাজায় লোক সমাগম ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার বিকাল পৌনে ৬টায় জেলা শহরের মারকাজ পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারি। শনিবার সকালে লকডাউন উপেক্ষা করে সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা মাঠে তার জানাজায় অংশ নেন হাজারো মানুষ। এ ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটু ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys