বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

লেখক রেজা নুরের ‘নিরীহ হাওয়ার নদী’র মোড়ক উন্মোচন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: সত্যিকারের লেখক নিজের তাড়নায় লেখালেখি করেন। তবে কেউ কেউ সামাজিক দায়বদ্ধতা থেকেও লেখেন। আবার কেউ লেখেন মনের আনন্দে। কবি ও কথাসাহিত্যিক রেজা নুর মনের আনন্দে সরল অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে স্বদেশ ও বিশ্বের অনন্য সৌন্দর্য কবিতায় তুলে ধরেন। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বক্তারা।

মাইকেল মধুসূদনের মতো প্রবাসে থেকেও রেজা নুর স্বদেশ ভাবনায় প্রতিনিয়ত বিভোর থাকেন। বাস্তবে প্রবাসী হলেও মননে একজন কবি। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ‘নিরীহ হাওয়ার নদী’ কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় গত ১ এপ্রিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের নিউজ প্রেজেন্টার ও এক্সিলেন্ট কর্পোরেশনের জেনারেল ম্যানেজার জিনাত রেহানা লুনা। বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হক বাচ্চু এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিরেক্টর রবিউল হাসান।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও নাট্যকার বীরেন মুখার্জী, কবি ও কথাশিল্পী জব্বার আল নাঈম, কথাশিল্পী ফিরোজ আশরাফ, কথাশিল্পী শামস সাঈদ, কবি ও কথাশিল্পী রাসেল রায়হান ও কবি সাম্মি ইসলাম নীলা।

কবি রেজা নুর বলেন, ‘লেখার অভ্যাসটা দীর্ঘদিনের। তাই প্রবাসে গিয়েও ভুলতে পারি না। লেখার নেশা রক্তের সঙ্গে মিশে আছে। কবিতা কখনোই ছাড়া যাবে না। কবিতা আমাকে অনুপ্রেরণা দেয়। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, আমাকে থাকতে হবে লেখার সঙ্গে।’

‘নিরীহ হাওয়ার নদী’ তার ষোলোতম প্রকাশিত গ্রন্থ হলেও চতুর্থ কাব্যগ্রন্থ। পাঁচ ফর্মার বইটি ধ্রুব এষের আঁকা প্রচ্ছদে প্রকাশনা সংস্থা রণন থেকে প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিফাত সালাম।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys