শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

লাইফ সাপোর্টে আজিজুল হাকিম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। শুক্রবার ভোরে এ অভিনেতাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বলে হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান জানান।

তিনি গণমাধ্যমকে জানান, ‘আজিজুল হাকিমের শারীরিক অবস্থা এখন জটিল। শারীরিক অবস্থার অবনতি ঘটায় আজ ভোরে তাকে আইসিইউর লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।’

গত মঙ্গলবার তার করোনা পজিটিভ হওয়ার পর চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এর আগে শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়।

তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে; বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা।

মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে নাম লেখানো আজিজুল হাকিম পরবর্তীতে টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে পরিচিত পেয়েছেন।

১৯৯৩ সালে নাট্যকার ও পরিচালক জিনাত হাকিমের বিয়েবন্ধনে আবদ্ধ হন আজিজুল হাকিম। তাদের দুই ছেলেমেয়ে। মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys