রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

লন্ডন মসজিদের অনন্য উদ্যোগ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনন্য এক উদ্যোগ গ্রহণ করেছে উত্তর লন্ডনের একটি মসজিদ।

রোববার থেকে তুর্কি এ মসজিদটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল গঠনের কাজ শুরু করেছে। খবর আনাদোলুর।

বাড়ি থেকে তৈরি করে আনা তুরস্কের ঐতিহ্যবাহী খাবার বিক্রি করে তহবিল গঠন করা হচ্ছে।

লন্ডনের স্টোক নিউইংটনে অবস্থিত আজিজিয়া মসজিদ কর্তৃপক্ষ রোববার থেকে অর্থ সংগ্রহের কাজ করছে।

মসজিদটির ইমাম আবু বাকের তেজগেল বলেন, এখান থেকে সংগ্রহ করা অর্থ তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে পাঠানো হবে।

প্রতি বছর মসজিদ কর্তৃপক্ষ এ ধরনের তুর্কি খাবার ও পিঠা উৎসবের আয়োজন করে থাকে। এ বছর এর অর্থ দেওয়া হবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কাছে।

মসজিদের ইমাম জানান, তুরস্কে এ পর্যন্ত ৫১ হাজার মার্কিন ডলার এবং ৫০ হাজার টন খাবার পাঠানো হয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys