মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

লন্ডনের সমান হিমশৈল ভেঙে পড়েছে অ্যান্টার্কটিকায়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: অ্যান্টার্কটিকায় একটি বড় হিমশৈল ভেঙেছে। এর আকার বৃহত্তর লন্ডনের (দেড় হাজার বর্গকিলোমিটার) সমান।

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস)জানিয়েছে, গত রোববার হিমশৈলটি ভেঙে পড়ে । যুক্তরাজ্যের জাতীয় এ সংস্থা অ্যান্টার্কটিকায় বিভিন্ন ধরনের গবেষণা ও জরিপ পরিচালনার কাজে নিয়োজিত।

বিজ্ঞানীরা এক দশক আগে ব্রান্ট আইস শেলফের এই হিমশৈলীতে বড় ধরনের ভাঙনের বিষয়টি জানতে পারেন। তবে বিগত দুই বছরে হিমশৈলটিতে বড় ধরনের দুটি ভাঙন ধরে। বিএএস হ্যালি রিসার্চ স্টেশনের অবস্থান ব্রান্ট আইস শেলফে।
হিমশৈলবিদেরা বলছেন, হিমশৈলটির ভাঙনে গবেষণাকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। ভেঙে পড়া হিমশৈলের আকার ১ হাজার ৫৫০ বর্গকিলোমিটার।

গবেষকেরা বলছেন, এটা জলবায়ু পরিবর্তনের ফল নয়, হিমশৈলটি যে ভাঙবে তা জানাই ছিল। বিএএসের হিমশৈলবিদ অধ্যাপক ডমিনিক হজসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘হিমশৈল ভেঙে পড়ার এ ঘটনা প্রত্যাশিতই ছিল। এটা ব্রান্ট আইস শেলফের স্বাভাবিক আচরণ। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের কোনো সংশ্লিষ্টতা নেই। সবকিছুর সুরক্ষা নিশ্চিত করতে আমাদের বিজ্ঞানী ও পর্যবেক্ষণ দল সদা তৎপর।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys