1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

লক্ষ্মী একটা মেয়ে পেলে বিয়ের পিড়িতে বসবেন শাকিব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৯ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: আর একাকিত্ব নয়। মনের মতো সঙ্গী পেলে বিয়ের পিড়িতে বসবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। অতীতের সব বিস্মৃতি মাটিচাপা দিয়ে নতুন করে সংসার করতে চান বাংলা সিনেমার এ নায়ক।

বিয়ের জন্য পাত্রী খোজা শুরু করেছেন শাকিব। এবার আর ভুল করবেন না। তাই যাচাই করে জেনেবুঝে এমন একজনকে জীবনসঙ্গী করবেন যিনি তাকে সুখের সংসার দিতে পারবে।

বিয়ে ও বিচ্ছেদ নিয়ে শাকিবের জীবনে বহু ঝড় বয়ে গেছে। অপুর সঙ্গে বিয়ের খবর জানাজানি হওয়ার পর বেশ আলোচনা-সমালোচনা হয়। এরপর থিতু হতে কিছুটা সময় নিয়েছেন এই জনপ্রিয় নায়ক।

অনেক তো একা থাকা হলো। এবার আবার জীবনটাকে সাজাতে চাচ্ছেন। সঙ্গীও খোজা শুরু করেছেন শাকিব। বিয়ের জন্য ভালো পাত্রী চাই তার।

সম্প্রতি তার ৪২তম জন্মদিন গেছে। জন্মদিনটা পাবনায় কাটিয়েছেন। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে ‘অন্তরাত্মা’ সিনেমার প্রডাকশন।সেখানেই শুটিংয়ের মধ্য দিয়ে কাটছে নায়কের জন্মদিনটি ।

শাকিব জানালেন কাজের মধ্যে থাকতেই তিনি ভালবাসেন। তাই শুটিং স্পটে দারুণ উপভোগ করছেন তিনি।

৪০ পেরোনো শাকিবের বিয়ে নিয়েও প্রশ্ন উঠছে। নিজের বিয়ে নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘মেয়ে খুঁজছি। ভালো একটা মেয়ে বিয়ে করতে রাজি হলেই আমি খুশি।’

তাহলে কেমন মেয়ে চাই শাকিবের, প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘লক্ষ্মী একটা মেয়ে। যে আমাকে, আমার সংসারকে আগলে রাখবে। বাকী জীবনটা সুখে কাটাতে তাকেই পাশে চাই।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys