শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

রেললাইনে ঘুমিয়ে পড়ায় কাটা পড়লো ৩ জন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় রেললাইনের ওপর ঘুমিয়ে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার স্বল্পদশাল গ্রামে ব্র্যাক কার্যালয়ের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার স্বল্পদশাল গ্রামের আবদুল হেকিমের ছেলে স্বপন (১৭) ও রিপন (১৬) এবং বডু মিয়ার ছেলে মুখলেছ।

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে মাছ শিকারের পর তিনজন উপজেলার স্বল্পদশাল গ্রামে ব্র্যাক কার্যালয়ের সামনে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। রোববার ভোর ৪টার দিকে ঢাকাগামী ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনটি ওই লাইনে এলে ঘুমন্ত তিনজন কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys