1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

রিয়ার ১৪ দিনের জেল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার রিয়া চক্রবর্তীকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেলে থাকতে হবে। এর আগে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। অপরাধ প্রমাণ হলে এই অভিনেত্রীর দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মাদক মামলায় বান্ধবী রিয়া চক্রবর্তীর জামিন আবেদন করা হয়। ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর বিরোধিতায় আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। আগামী ১৪ দিন তাকে জেলে থাকতে হবে।

রিয়ার বিরুদ্ধে দেওয়া চার্জশিটে, প্রয়াত অভিনেতা সুশান্তকে মাদক যোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

এনসিবি কর্মকর্তা অশোক জৈন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই রিয়াকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে সব প্রমাণ আমাদের হাতেই রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট।

গত ১৪ জুন মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুশান্ত মৃত্যু ইস্যুতে একের পর এক তথ্য সামনে আসছে। টানা ৩দিন জেরার পর গতকাল মঙ্গলবার দুপুরে সুশান্ত মামলায় রিয়াকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys