1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

রায়হান হত্যা: আরও দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যার মূল অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র ও মামলার প্রথম তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল বাতেন।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের।

তিনি জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাদের দু’জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ১৮ নভেম্বর থেকে তাদের বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ওসি (তদন্ত) সৌমেন মৈত্র আকবরের সিনিয়র কর্মকর্তা ও আব্দুল বাতেন ছিলেন রায়হান হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা।

বরখাস্তকৃত দুইজনের মধ্যে সৌমেনকে রংপুরে ও আব্দুল বাতেনকে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

চাঞ্চল্যকর এই মামলায় এ নিয়ে এসএমপির মোট সাত পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত ও তিনজন প্রত্যাহার হলেন। এ পর্যন্ত এসআই আকবর হোসেনসহ গ্রেপ্তার করা হয়েছে চার পুলিশ সদস্যকে।

এর আগে গত ১১ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাড়িতে নির্যাতন করা হয় যুবক রায়হানকে। পরে ওসমানী হাসপাতালে গিয়ে তার মরদেহ পায় স্বজনরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys