বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

রাশিয়ার মূল টার্গেট যুক্তরাজ্য

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যকে পশ্চিমা দুনিয়ার সবচেয়ে বড় লক্ষ্যবস্তুর একটি বলে মনে করে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ব্রিটিশ পার্লামেন্টের নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটি (আইএসসি) এক রিপোর্টে এই মন্তব্য করেছে।

রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং পশ্চিমা বিশ্বে প্রধান রুশ-বিরোধী লবি– এই দুই কারণে ব্রিটেন রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

রিপোর্টটি আরো আগে প্রকাশিত হওয়ার কথা থাকলেও আজই সেটি প্রকাশ করা হলো। তবে এতে অনেক স্পর্শকাতর বিষয় থাকায় রিপোর্টের অনেক কিছুই জনগণের সামনে প্রকাশ করা হবে না।

রাশিয়ার পক্ষ থেকে মিথ্যা তথ্য প্রচার, সাইবার আক্রমণ এবং ব্রিটেনে রুশ নাগরিকরা এই রিপোর্টের বিষয়বস্তু হিসেবে থাকছে।

আইএসসির রিপোর্টে যুক্তরাজ্যে বিভিন্ন সময়ের সরকারের সমালোচনা করে বলা হয়, এরা রুশ ‌’অলিগার্ক’ নামে পরিচিত বিত্তবান ও প্রভাবশালী ব্যবসায়ীদের বুকে টেনে নিয়েছে। যার ফলে ব্রিটেনের ওপর রুশ প্রভাব এখন এক ‌’নিউ নর্মাল‌’ বা নতুন এক স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে বলে আইএসসির রিপোর্টে মন্তব্য করা হয়েছে।

এই রিপোর্ট প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আইএসসির একজন সদস্য কেভিন জোন্স রিপোর্টটির প্রকাশে দেরি করার জন্য প্রধানমন্ত্রী বরিস জনসনের সমালোচনা করেন।

ডিসেম্বরে নির্বাচনের আগে রিপোর্টটি প্রকাশ করার কথা ছিল। প্রধানমন্ত্রীর দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা সেটি আটকে রেখেছিল। তবে ডাউনিং স্ট্রিট অভিযোগ অস্বীকার করেছে।

ব্রিটেনে নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্য প্রচারের জন্য সে দেশটিকে ‘পরিষ্কারভাবে টার্গেট’ করা হয়েছিল বলে আইএসসির রিপোর্টে বলা হয়েছে। কিন্তু সে সময় বিষয়টিকে ‘হট পটেটো’ বা বিতর্কিত বিষয় হিসেবে বিবেচনা করা হয়, এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে কোন একক সংস্থা প্রস্তুত ছিল না।

আইএসসির সদস্য স্টুয়ার্ট হোসি বলেন, কেউ একে ১০ ফুট দীর্ঘ লাঠি দিয়ে স্পর্শ করতেও রাজি ছিল না।

ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রত্যাহার প্রশ্নে ২০১৬ সালে যে গণভোট হয়েছিল সেখানে রাশিয়া কোনোভাবে প্রভাব বিস্তার করেছিল কিনা, সে সম্পর্কে কোন মূল্যায়ন করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

এর কারণ সম্পর্কে কেভিন জোন্স বলেন, ২০১৪ সালের স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোটের সময় কোন রুশ হস্তক্ষেপ ঘটেছিল কিনা সরকার তা জানতেও চায়নি। ফলে এটা নিয়ে মূল্যায়ন করা হয়নি।’

সূত্র : বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys