বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

রাশিয়ান সম্পাদকের আত্মহত্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়ে দেশটির একজন সাংবাদিক আত্মহত্যা করেছেন। ইরিনা স্লাভিনা নামের এই সাংবাদিক রাশিয়ার একটি নিউজ ওয়েবসাইটের প্রধান সম্পাদক ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার মৃত্যুর জন্য রাশিয়ান ফেডারেশনকে দায়ী করতে বলছি। খবর বিবিসির।

নিজের বাসায় পুলিশ তল্লাশি চালানোর পর ওই পোস্ট দেন তিনি। মারাত্মক দগ্ধ অবস্থায় তার মরদেহ পাওয়ার কথা নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ইরিনা স্লাভিনা জানান, গণতন্ত্রপন্থী গ্রুপ ‘ওপেন রাশিয়া’র সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম খোঁজার নামে তার ফ্লাটে তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে তার কম্পিউটার ও বিভিন্ন তথ্য জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

একই দিন নিজনি নভগ্রোড শহরের আরও ছয় ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। ‘ওপেন রাশিয়া’র বিরুদ্ধে শুরু হওয়া এক তদন্তের অংশ হিসেবে এসব তল্লাশি চালানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ায় কঠোর একটি মিডিয়া অ্যান্ড ইন্টারনেট আইন কার্যকর হয়েছে। সমালোচক দমনে এই আইন ব্যবহার করা হতে পারে বলে উদ্বেগ রয়েছে। তবে আইনটি প্রণয়ণের সময় ক্রেমলিনের তরফে দাবি করা হয়, সাইবার নিরাপত্তা উন্নত করতে আইনটির প্রয়োজন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys