সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

রাতেই মুখোমুখি হবেন পরীমনি-চয়নিকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: নির্মাতা চয়নিকা চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। রাতেই সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।নানা অভিযোগের বিষয়ে সেখানে আগে থেকেই গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির মুখোমুখি করা হবে জানিয়েছে ডিবির একটি সূত্র।

শুক্রবার সন্ধ্যার দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাসায় ফেরার পথে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, পরীমনি ও চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে মুখোমুখি করে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে যোগসাজশ করে বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে। সেগুলো তদন্তে আলোচিত এই পরিচালক ও নায়িকাকে মুখোমুখি করবে ডিবি।

এর আগে, ঢাকা মহানগর ডিবির (উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ চয়নিকা চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পরীমনি ও রাজের মামলা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আমরা যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারি।’

এই নাট্টনির্মাতাকে নিজের ‘মম’ বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। পরীমনির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে ঢাকার সাভারে উত্তরা বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন চয়নিকা।

ঢাকা বোর্ড ক্লাবের ঘটনায় পরীমনি চয়নিকাকে কাছে পেলেও পরীমনির বাসায় যখন র‌্যাব অভিযান চালায় তখন চয়নিকাকে দেখা যায়নি। পরীমনি আটকের খবরটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার প্রকাশ হলেও তখনও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীও উধাও ছিলেন। এবার বিপদে মেয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে দেখা যায়নি তাকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys