মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

রাজবাড়ি থেকে বের হয়ে যেতে হবে হ্যারি-মেগানকে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে ব্রিটিশ রাজপরিবারের উইন্ডসর প্রাসাদের বাড়ি ছাড়তে বলা হয়েছে। রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ‘ফ্রগমোর কটেজ’ নামের যে প্রাসাদটি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল পেয়েছিলেন সেটা ছিল তার বিয়ের উপহার। এবার তারই মালিকানা হারিয়েছেন এই দম্পতি।

দ্য সান ও ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফ্রগমোর কটেজ’ নামের এই বাড়িটি তারা ২৯ লাখ ডলার খরচ করে সংস্কার করেছিলেন। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ বিয়ের সময় হ্যারি ও মেগানকে এই বাড়ি উপহার দিয়েছিলেন। এই বাড়িটি এখন রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।

হ্যারি ও মেগান ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্স হিসেবেও পরিচিত। প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশিত হওয়ার কয়েক দিন পরই এই দম্পতিকে বাড়িটি খালি করে দিতে বলা হয়। আকস্মিক রাজকীয় জীবন ছেড়ে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান হ্যারি-মেগান দম্পতি।

হ্যারি ও মেগান রাজকীয় জীবন ত্যাগের পর অপরাহ উইনফ্রেকে দেওয়া সাক্ষাৎকার থেকে শুরু করে নেটফ্লিক্সের তথ্যচিত্রসহ বিভিন্ন প্রজেক্টে অংশ নেন। রাজপরিবারে নিজেদের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

জানুয়ারিতে প্রকাশিত হ্যারির আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্পেয়ার’ বিক্রিতে রেকর্ড গড়ে। গ্রন্থটিতে রাজপরিবারে নিজের বঞ্চনার কথাও তুলে ধরেছেন হ্যারি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys