1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যৌন নিপীড়ন: অস্ট্রেলিয়ায় লাখো নারী রাজপথে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৫ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: যৌন নিপীড়নের বন্ধ ও নারীর সমতা নিশ্চিতে পুরো অস্ট্রেলিয়া জুড়ে এক লাখেরও বেশি নারী এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। স্থানীয় সময় আজ সোমবার (১৫ মার্চ) এ কর্মসূচির আওতায় দেশটির রাজধানী ক্যানবেরাসহ সিডনি, মেলবোর্নের মত প্রধান শহরের সঙ্গে অন্যান্য প্রায় ৪০টি শহরে নারীরা পদযাত্রায় সামিল হয়েছেন বলে জানিয়েছে ডয়েচে ভেলে।

জানা যায়, সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে কেন্দ্র করে একাধিক যৌন নির্যাতনের ঘটনা জনসম্মুখে আসার পর দেশটির নারীরা ‘বিচারের জন্য পদযাত্রা’ নামে এই বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন।

কিছুদিন অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পর্টারের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ এসেছে, ১৯৮৮ সালে এক নারীকে তিনি ধর্ষণ করেছিলেন। গত সপ্তাহে তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে। তবে পর্টার এই অভিযোগ অস্বীকার করেছেন।

এরপর সাবেক রাজনৈতিক পরামর্শক ব্রিটানি হিগিন্স ফেব্রুয়ারিতে অভিযোগ আনেন, ২০১৯ সালে এক মন্ত্রীর কার্যালয়ে তাকে ধর্ষণ করা হয়।

এ ঘটনাগুলো দেশটির সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। সোমবারের সমাবেশে হিগিন্স বলেন, ‘অস্ট্রেলিয়ায় নারীদের যৌন নির্যাতনের ব্যাপারে একটি ভয়াবহ সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার ঘটনাটি সামনের পাতায় এসেছে এই কারণে যে এটি নারীদের মনে করিয়ে দিয়েছে এমন ঘটনা সংসদেও ঘটতে পারে, এবং সত্যিকার অর্থে যে কোনো জায়গায় ঘটতে পারে।’

ডয়েচে ভেলে জানায়, অনেক বিক্ষোভকারী হাতে প্ল্যাকার্ড নিয়ে ও কালো জামা পরে পদযাত্রায় অংশ নিয়েছেন। মেলবোর্নে বিক্ষোভকারীরা একটি দীর্ঘ ব্যানার হাতে নিয়েছেন যেখানে গত কয়েক দশকে নির্যাতনে নিহত নারীদের নামের তালিকা লেখা হয়েছে।

ক্যানবেরার আয়োজকরা একটি পিটিশন দায়েরের পরিকল্পনা করেছেন। পার্লামেন্টে যৌনতাবাদী আচরণের জবাবদিহি চেয়ে ৯০ হাজারেরও বেশি নারী এ পিটিশনে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys