1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যৌনপল্লীর কর্মী আলিয়া ভাট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবির মধ্য দিয়ে বলিউডে নিয়মিত হন আলিয়া ভাট। সে বছর বক্স অফিসে সাফল্যও পান তিনি। এরপর টু স্টেটস, ডিয়ার জিন্দেগী, হাইওয়ে’র মত ছবি করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। এবার তার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরও একটি ছবি। সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিতে কাজ করছেন তিনি।

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র গল্প মূলত সাংবাদিক এস হুসেন জাইদির লেখা ‘মাফিয়া ক্যুইনস অফ মুম্বাই’র উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। মুম্বাইয়ের কামাথিপুরা অঞ্চলের এক যৌনপল্লীর প্রভাবশালী কর্ত্রী গাঙ্গুবাই।

আর আলিয়াকে দেখা যাবে এই গাঙ্গুবাঈ কাথেওয়ালির চরিত্রে। চরিত্রের প্রয়োজনে আলাদা করে কাথিয়াওয়াড়ি ভাষার উপর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।আলিয়া ভাট ট্যুইট করে জানান, ২০২০ সালের ১১ সেপ্টেম্বরই মুক্তি পাবে এই ছবি।

ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। সেই খবর শেয়ার করলেন স্বয়ং আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘দেখুন এবছর স্যান্টা আমাকে কী দিলেন!’

তার এ ঘোষণায় এই ছবিকে কেন্দ্র করে তৈরি হয়েছে দর্শকের বাড়তি আগ্রহ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys