1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যৌনকর্মীর সঙ্গে লিভইনের পর আত্মহত্যার চেষ্টা কপিল শর্মার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা করেছেন ‘দ্য কপিল শর্মা শো’-এর অভিনেতা তীর্থানন্দ রাও। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তিনি লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের মীরা রোডের শান্তিনগরে একটি ফ্ল্যাটে থাকতেন এ তারকা। সেখান থেকেই ফেসবুক লাইভ করেন তিনি।

লাইভে এক নারীর কথা উল্লেখ করে তীর্থানন্দ জানান, তার বর্তমান অবস্থার জন্য ওই নারী দায়ী। দুই কন্যা সন্তানের জননী ওই নারীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে জড়িয়ে ছিলেন এ অভিনেতা।

তার অভিযোগ, গত অক্টোবরে ওই নারীর সঙ্গে পরিচয় হয়। এরপর এক সঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু পরে জানতে পারেন যে, এই নারী একজন যৌনকর্মী। এ ঘটনা জানার পর তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ওই নারী তার আসল রূপ প্রকাশ করেন এবং তীর্থানন্দের নামে থানায় অভিযোগ করেন। এমনকি ফোন করে হুমকি ও নানান ধরনের চাপ দিতে থাকেন।

তীর্থানন্দ জানান, মামলার ভয়ে দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়িয়েছেন। বাড়ি যেতে না পেরে ফুটপাতেও ঘুমোতে বাধ্য হয়েছেন। এভাবে ক্রমাগত ওই নারীর হেনস্তায় হতাশ হয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি।

ফেসবুকে এসব কথা বলতে বলতেই একটি গ্লাসে কীটনাশক ঢালতে থাকেন তীর্থানন্দ। এক পর্যায়ে তা খেয়েও ফেলেন। তবে লাইভ ভিডিও চলাকালীন বিপদ বুঝে অভিনেতার বন্ধুরা পুলিশে খবর দেয়। সঙ্গে সঙ্গে তীর্থানন্দের ফ্ল্যাটে পৌঁছায় পুলিশ। তখন দরজা খোলাই ছিল। পুলিশ গিয়ে অভিনেতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তীর্থানন্দের শারীরিক অবস্থা স্থিতিশীল।

‘দ্য কপিল শর্মা শো’ ছাড়াও বেশ কিছু হিন্দি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তীর্থানন্দ। যিনি জুনিয়র নানা পাটেকর নামেও পরিচিত।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys