শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যে ৫ কাজ করতে পারবেন না আরিয়ান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: ভারতের মুম্বাইয়ের প্রমোদতরীর মাদক-মামলায় গতকাল বৃহস্পতিবার জামিন পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কিন্তু জেল থেকে বেরিয়েও বেশ কয়েকটি কাজ তিনি করতে পারবেন না বলে জানিয়েছেন আদালত। দেখে নেওয়া যাক কোন কোন কাজ থেকে বিরত থাকতে হতে পারে শাহরুখ-তনয়কে।

বিদেশ ভ্রমণ : মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) দেওয়া শর্ত অনুসারে, বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে আরিয়ানকে। এনসিবির নির্দেশে বলা আছে, ‘অভিযুক্ত বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।’

দেশের মধ্যেই ঘুরতে যাওয়া : বিদেশের মতো দেশের বিভিন্ন জায়গাতে চাইলেও যেতে পারবেন না শাহরুখের ছেলে। মুম্বাই ছেড়ে অন্য কোথাও যেতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে।

মামলার বিষয়ে সংবাদমাধ্যমে বিবৃতি : জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে প্রমোদতরীর মাদক-মামলার আদালতে হওয়া কথোপকথন বলতে পারবেন না আরিয়ান। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমেও লিখতে পারবেন না তিনি।

সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপন : জেল থেকে বেরিয়ে সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা রয়েছে এনসিবির। ফোনসহ কোনো ধরনের যোগাযোগেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে মাদক-মামলার তদন্তকারী সংস্থা।

এছাড়াও প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা, তদন্তে অসহযোগিতা করতে পারবেন না। এই বিষয়গুলি ভারতীয় দণ্ডবিধির সব মামলার ক্ষেত্রেই প্রযোজ্য।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর ভারতের মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তল্লাশিতে আটক হন আরিয়ানসহ আরও ছয়জন। এর পরের দিন ৩ অক্টোবর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys