বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যে মুসলিম দেশ ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিতে যাচ্ছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: সোমবার সকল হুমকি ধামকি উপেক্ষা করে ইউক্রেনের বিরোধপূর্ণ লুহানেস্ক ও ডোনাস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন তিনি এক সরকারি আদেশ জারি করে এ সিদ্ধান্তের কথা জানান।

এরপর থেকে পুরো বিশ্বের প্রায় সবগুলো দেশ রাশিয়ার এমন উদ্যোগের নিন্দা জানিয়েছে।

তবে রাশিয়ার পর আরেকটি দেশ লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আর সেটি হলো বিশ্বের অন্যতম বড় মুসলিম দেশ সিরিয়া।

দিমিত্রি সাবলিন রাশিয়ার একজন সাংসদ, যিনি সিরিয়ার বিষয় নিয়ে কাজ করেন তিনি রাশিয়ার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

আর প্রেসিডেন্ট বাসার আল আসাদ জানিয়েছেন তিনি নতুন দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেবেন।

এ ব্যাপারে সাংসদ দিমিত্রি সাবলিন বলেন, আমি প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, সিরিয়া দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিতে প্রস্তুত আছেন যেভাবে ২০০৮ সালে জর্জিয়ার বিরোধপূর্ণ অঞ্চল দক্ষিণ ওসেতিয়া ও আবখাজিয়াকে স্বীকৃতি দিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys