সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

যে প্রতিবাদে‘নগ্ন’ হয়ে রাস্তায় ঘুরলেন শত শত নারী-পুরুষ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে শত শত নারী ও পুরুষ গতকাল শনিবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরে জড়ো হয়েছিলেন। এদের কারো শরীরে স্বল্প পোশাক ছিল আবার কেউ বা ছিলেন পুরোপুরি নগ্ন।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়া প্রধান সড়কগুলোতে সাইকেলে করে শোভাযাত্রা করতেই তারা এমন আয়োজন করেছেন।

‘ফিলি ন্যাকেড বাইক রাইড’- নামে এ শোভাযাত্রা ২০০৯ সালে শুরু হয়েছিল। এবারের এ শোভাযাত্রা ছিল ১৪তম। জীবাশ্ম জ্বালানিমুক্ত পরিবহনব্যবস্থার প্রতি সচেতনতা বাড়াতে ও মানুষের দেহ নিয়ে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এ আয়োজন।

আয়োজকরা জানিয়েছে, পুরোপুরি নগ্ন হয়েই যে এই শোভাযাত্রায় অংশ নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অংশগ্রহণকারীদের বলা হয়েছে- এবারের শোভাযাত্রার ড্রেসকোট হচ্ছে- আপনি পোশাক পরেন বা না পরেন এতে কোনো বাধ্যবাধকতা নেই।

খবরে আরও বলা হয়েছে, এবারের অংশগ্রহণকারীরা ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের সামনে থেকে যাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান স্থাপনার সামনে দিয়ে গিয়ে শহরের ইনডিপেনডেন্স হলের সামনে গিয়ে যাত্রা শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys