1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যে কারনে উদ্বিগ্ন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৫ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে পুলিশের হাতে সারাহ ইভারার্ড নামে এক নারীর মৃত্যু ঘটনায় বিক্ষোভ চলছে দেশটিতে। এই ঘটনার প্রতিবাদে গত শনিবার (১৩ মার্চ) দিবাগত রাতে সড়কে অবস্থান করেছে বিক্ষোভকারীরা। সেখানেও অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন আজ সোমবার (১৫ মার্চ) নারীদের নিরাপত্তা নিয়ে এক বৈঠক করবেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সড়কে অবস্থানকালে অপ্রীতিকর ঘটনায় গভীরভাবে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন বরিস। এদিন কয়েকজন নারীকে হ্যান্ডকাফ পরিয়ে ক্ল্যাপহ্যাম কমন এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশ। এরপরেই জানানো হয়, নারীদের নিরাপত্তা নিয়ে ক্রাইম এন্ড জাস্টিস টাস্কফোর্সের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, নারীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা রোধের সংকল্পে আমাদের ঐক্যবদ্ধ করবে সারাহ ইভারার্ডের মৃত্যু।

জানা গেছে, শনিবার দিবাগত রাতে শত শত মানুষ দক্ষিণ লন্ডনের ক্ল্যাপহ্যাম কমনে জড়ো হয়। তারা সারাহ এর স্মরণে রাত্রিকালীন অবস্থানে যোগ দিতে এসেছিলেন। এখান থেকে চারজনকে আটক করে পুলিশ।

গত ৩ মার্চ সারাহ ইভারার্ড বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ হন। পরে কেন্টের উডল্যান্ডে তার দেহ পাওয়া যায়। এ ঘটনায় অপহরণ ও খুনের অভিযোগ উঠেছে ৪৮ বছর বয়সী পুলিশ অফিসার ওয়েন কোজেন্সের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys