বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

যুদ্ধ বন্ধে চীন যাচ্ছেন মাখোঁ?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ গত ২৪ ফেব্রুয়ারি এক বছর পূর্তি হয়েছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া গেলেও যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। যদিও ইতোমধ্যে চীন যুদ্ধ অবসানে ১২ দফা প্রস্তাব দিয়েছে।

তবে এই প্রস্তাবে রাশিয়া খুশি হলেও বেজার যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানালেন, তিনি আগামী এপ্রিলে চীন সফরে যাচ্ছেন। খবর আল জাজিরার।

মাখোঁ বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে চীনা সরকারের সাহায্য পেতে তিনি চীন যাবেন। চীনের ১২ দফা প্রস্তাবের পরেই শনিবার ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন ঘোষণা এল।

প্যারিসে এক কৃষি অনুষ্ঠানের ফাঁকে মাখোঁ বলেন, এপ্রিলের শুরুতেই তিনি চীন সফর করবেন। চীন যে শান্তি প্রচেষ্টায় জড়িত হচ্ছে এটি ভালো বিষয়। জোর দিয়ে ফ্রান্সের এই প্রেসিডেন্ট বলেছেন, শান্তি তখনই সম্ভব যখন রাশিয়ার আগ্রাসন থামাবে এবং সেনা প্রত্যাহার করে নিবে। সেইসঙ্গে ইউক্রেন এবং এর জনগণের আঞ্চলিক সার্বভৌমত্বকে সম্মান করা হবে।

তিনি আরও বলেন, ‘চীনকে অবশ্যই রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে আমাদের সাহায্য করতে হবে যাতে করে দেশটি কখনই রাসায়নিক বা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে। পাশাপাশি আলোচনার পূর্বশর্ত হিসেবে রাশিয়াকে আগ্রাসন বন্ধ করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys