বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাষ্ট্র হতে বর্ণবাদ নির্মূল হবে: বাইডেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বর্ণবাদ নির্মূলের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেশটির ওকলাহোমা রাজ্যের তুলসা শহরে ভয়াবহ গণহত্যার শততম বার্ষিকী উপলক্ষে ‘গ্রিনউড কালচারাল সেন্টার’ তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

গতকাল মঙ্গলবার (১ জুন) ১০০ বছর আগে ঘটে যাওয়া তিন শতাধিক কৃষ্ণাঙ্গ হত্যার তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বাইডেন। এছাড়াও এই ঘটনাকে মার্কিন ইতিহাসে ‘বর্ণবাদের কালো অধ্যায়’ বলে আখ্যা করেন।

জো বাইডেন বলেন, ‘১০০ বছর হয়ে ধরে যুক্তরাষ্ট্রে এই জাতিগত সহিংসতার ঘটনা চাপা পড়ে আছে। তবে এখন আর এটি চাপা থাকবে না। তুলসায় কৃষ্ণাঙ্গদের জন্য যতটুকু করা সম্ভব, আমরা করব।’

গ্রিনউড সম্প্রদায় ও ব্ল্যাক ওয়াল স্ট্রিটের উত্তরাধিকারীদের সম্মান জানিয়ে তিনি আরও বলেন, ‘ঘৃণা কখনও শেষ হয়ে যায় না। এটি মনের গভীরে সুপ্ত অবস্থায় থাকে। যাকে প্রশ্রয় দেওয়া উচিত না।’

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ঘটে যাওয়া জঘন্যতম গণহত্যার এ দিনটিকে স্বীকৃতি দেওয়া প্রথম প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে বর্ণবাদের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার বাইডেন প্রশাসন।

বর্ণবাদ বৈষম্যের কারণে ১৯২১ সালের ৩১ মে ও ১ জুন গ্রিনউডের তুলসা শহরের বাসিন্দাদের ওপর গণহত্যা চালিয়েছিলো শ্বেতাঙ্গরা।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys