মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়। মৃত ওই ব্যক্তি লস অ্যাঞ্জেলসের বাসিন্দা। যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।

কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ এবং যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মাঙ্কিপক্সে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে , ওই ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা কম ছিল। তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ।

এক বিবৃতিতে বলা হয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহ হলে অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিতে হবে। অসুস্থতার সময়গুলোতে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ২২ হাজার কেস শনাক্ত হয়েছে। এর মধ্যে বেশ কিছু ব্যক্তির সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সিডিসি জানিয়েছে, এখন পর্যন্ত মাঙ্কিপক্সে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ক্যালিফোর্নিয়ায়। সেখানে ৪ হাজার ৩শ কেস শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys