মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাষ্ট্রে দুই বছরের ছেলের গুলিতে নিহত অন্তঃসত্ত্বা মা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে দুই বছর বয়সী ছেলের গুলিতে মারা গেছেন এক অন্তঃসত্ত্বা মা (৩১)। নিহত লরা ইলগ ৩৩ সপ্তাহের গর্ভবতী ছিলেন।

বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার বন্দুক নিয়ে খেলতে গিয়ে মায়ের পিঠে গুলি করে তার ছেলে।

স্থানীয় গণমাধ্যমকে পুলিশ প্রধান ডেভিড স্মিথ বলেন, ওই দিন বিকেলে লরা ৯১১ নম্বরে ফোন করেছিলেন। সে সময় লরা জানান, এটি একটি দুর্ঘটনা। তার স্বামী তখন বাড়িতে ছিলেন না।

সঙ্গে সঙ্গে ওই নারীর বাড়িতে পৌঁছায় পুলিশ এবং লরাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার অনাগত সন্তানকে বাঁচাতে পারেননি। আহত হওয়ার কয়েক ঘণ্টা পর লরাও মারা যান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys