শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথম মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানান। স্থানীয় সময় গতকাল সোমবার এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা এবিসি নিউজকে জানান, যুক্তরাষ্ট্রে ওমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তির বয়স পঞ্চাশের মতো। তিনি টিকা নেননি। তার শারীরিক অবস্থা ভালো ছিল না।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) গতকাল জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাদের করোনা শনাক্ত হয়েছে, সেসব নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে পাওয়া তথ্যে দেখা যায়, এসব রোগীর মধ্যে ৭৩ শতাংশ ওমিক্রন ধরনে আক্রান্ত।

যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলে অমিক্রনের প্রকোপ আরও বেশি। দেশটির উত্তর-পশ্চিম, দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলে নতুন করে যেসব মানুষের করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৯০ শতাংশের বেশি ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys