বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় ২ হাজার জনের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনের মতো মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২ হাজার জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৮ টায় জন হফকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়।
রেকর্ড ভঙ্গ করা মৃতের এই সংখ্যা হচ্ছে ১ হাজার ৯৭৩ জন। আগের দিনের চেয়ে এই সংখ্যা সামান্য বেশি। আগের দিনের সংখ্যা ছিল ১ হাজার ৯৩৯ জন।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে ১৪ হাজার ৬৯৫ জনে দাঁড়ালো। এর মধ্য দিয়ে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা এখন স্পেনকে ছাড়ালো। দেশটিতে মহামারি করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে ১৪ হাজার ৫৫৫ জনে দাঁড়িয়েছে।

তবে, যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা এখনো ইতালিকে অতিক্রম করতে পারেনি। সবচেয়ে ভয়াবহ থাবার শিকার এ দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৭ হাজার ৬৬৯ জনে দাঁড়িয়েছে। সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys