মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

‘যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি হবে না জার্মান’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: কেবল যুক্তরাষ্ট্রের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে জার্মান। এক জার্মান গবেষণা প্রতিষ্ঠানকে ট্রাম্প মোটা অংকের টাকা দিতে চাইলেও তারা তাতে রাজি হয়নি। জার্মান স্বাস্থ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ট্রাম্পের এমন প্রস্তাবের কাছে বিক্রি হবে না জার্মান।

করোনা ভাইরাস ঠেকাতে ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে জার্মানি ভিত্তিক কোম্পানি কিউরভ্যাক। এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। অসমর্থিত এক সরকারি সূত্রকে উদ্ধৃত করে ওয়েল্ট অ্যাম সোনট্যাগের প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কেবল যুক্তরাষ্ট্রের জন্য ভ্যাকসিন তৈরির জন্য জার্মান বিজ্ঞানীদেরকে বড় অংকের টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এর মধ্য দিয়ে তাদের কাজের ওপর একচেটিয়া অধিকার নিশ্চিত করতে চাইছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে কিউরভ্যাক।

কিউরভ্যাকের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান হপ বায়ো টেক হোল্ডিং-এর প্রধান ক্রিস্টফ হেটিচ রবিবার (১৫ মার্চ) সংবাদপত্র মানহাইমার মর্নকে বলেন, ‘আমরা গোটা বিশ্বের জন্য ভ্যাকসিন বানাতে চাই, একক কোনও দেশের জন্য নয়।’

জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান সেদেশের সরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে একই রকমের ইঙ্গিত দিয়েছেন। গত দুই সপ্তাহ ধরে সরকারের সঙ্গে কিউরভ্যাকের আলোচনা চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys