1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যুক্তরাজ্য-ফ্রান্স সফরে জয়-লেখক, ছাত্রলীগের দায়িত্বে সুমন-প্রদীপ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকারি সফরে ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো ও লন্ডন এবং ফ্রান্সের প্যারিসে অবস্থান করবেন ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এই দুই নেতার দেশে ফেরার আগ পর্যন্ত তাদের অনুমতিক্রমে সভাপতি হিসেবে মো. রেজাউল করিম সুমন (সহ-সভাপতি) আর সাধারণ সম্পাদক হিসেবে প্রদীপ চৌধুরী (যুগ্ম-সাধারণ সম্পাদক) দায়িত্ব পালন করবেন।

দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার ছাত্রলীগ আরও জানিয়েছে, ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সোমবার সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে ছাত্রলীগ।

উল্লেখ্য, ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রবিবার সকাল ৯টা ২৭ মিনিটে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি ও তার সফরসঙ্গীরা। স্কটল্যান্ডের স্থানীয় সময় বেলা পৌনে ৩টায় গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys