বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাজ্য থেকে এলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: কোভিড-১৯ এর নতুন ধরন ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যজুড়ে। এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। এ কারণে ওই দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তার ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে যেতে হবে।’

ঢাকার দিয়াবাড়ী ও হজ ক্যাম্পে কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে জানিয়ে আনোয়ারুল বলেন, ‘কিছু হোটেলের ব্যবস্থাও রাখা হবে।’

কবে থেকে এই নির্দেশনা কার্যকর হবে, এমন প্রশ্নে সচিব বলেন, ‘সোমবার রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে ঠিক করে জানিয়ে দেয়া হবে।’

উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন ধরন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ বন্ধ করে দিলেও বাংলাদেশ এখনও যোগাযোগ বন্ধ করেনি। এমতাবস্থায় দুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ব্রিটেন থেকে এলে ৭ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। সবশেষ ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা এল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys