বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাজ্যে সংসদে বসে পর্নো দেখায় দলীয় পদ হারালেন এমপি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সংসদে নারী সহকর্মীদের পাশে বসে পর্নো দেখার অভিযোগে ব্রিটিশ সংসদ সদস্যকে (এমপি) দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিল প্যারিশ নামের ওই এমপি টরি দলের সদস্য। তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্লামেন্টারি পার্টি।

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় তদন্ত শুরু হলেও এখনই পদত্যাগ করতে নারাজ নিল প্যারিশ। তিনি দাবি করেছেন, ‘ভুল করে’ পর্নো ওয়েবসাইট খুলে থাকতে পারে। তবে তদন্তে নিলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হলে, কমন্সের কাছে ক্ষমা চাওয়া থেকে সাময়িক বরখাস্ত বা বহিষ্কার হওয়ার মতো কঠোর শাস্তির মুখে পড়তে পারেন তিনি।

এমপি কিভাবে চেম্বার ও কমিটিতে বসে পর্নোগ্রাফি দেখেছেন তার বর্ণনা টরি দলের চিফ হুইপের কাছে দিয়েছেন ঘটনার সময় উপস্থিত থাকা দুজন সংসদ সদস্য। ঘটনার সময় চেম্বারে ৫০-৬০ জন নারী সদস্য উপস্থিত ছিলেন।

টরি দলের চিপ হুইপ ক্রিস হেটনের দপ্তর গত বুধবার জানায়, ঘটনাটি তদন্ত কমিটির কাছে পাঠানো হবে। কমিটির তদন্তের পর তিনি যথাযথ ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys