শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ম্যাক্রোঁর সমালোচনা; পাকিস্তানের অনুরোধ প্রত্যাখ্যান ফ্রান্সের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স। মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে ক্ষুব্ধ ব্যক্তির হাতে সেপ্টেম্বরে প্যারিসে এক স্কুলশিক্ষক নিহতের ঘটনার প্রতিবাদে ম্যাক্রোঁর বিবৃতি ইমরানকে ক্ষুব্ধ করে।

ইমরান তখন ‘অমুসলিম দেশে ইসলামভীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ’ হওয়ার ডাক দেন। পাকিস্তানি সংসদ আরও এক ধাপ এগিয়ে প্যারিস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের প্রস্তাব দেয়। পরে জানা যায়, তিন মাস ধরে ওখানে পাকিস্তানের রাষ্ট্রদূতের পদটি খালি রয়েছে।

এর পাল্টা জবাব দিচ্ছে ফ্রান্স। ফ্রান্সের তৈরি মিরেজ জঙ্গিবিমান কিনেছিল পাকিস্তান। ১৫০টি মিরেজ। এগুলোর সংস্কার (আপগ্রেড) প্রয়োজন। সংস্কারের জন্য পাকিস্তান অনুরোধ করলে ফ্রান্স তা প্রত্যাখ্যান করে।

ফ্রান্সে তৈরি তিনটি সাবমেরিন আছে পাকিস্তানের। এগুলোর নাম : খালিদ, সাদ ও হামজা। এ সাবমেরিনগুলোর পানির নিচে বেশিক্ষণ থাকার সক্ষমতা বৃদ্ধির পদ্ধতি উন্নত করার জন্য অনুরোধ করা হলে তা নাকচ করে দেয় ফ্রান্স। শুধু তাই নয়। ফ্রান্সের বানানো রাফায়েল জঙ্গিবিমান কিনেছে কাতার। ফ্রান্স কাতারকে বলেছে, রাফায়েল দেখভাল করার জন্য পাকিস্তানি কোনো টেকনিশিয়ানকে নিয়োগ দেওয়া যাবে না। কারণ ওই টেকনিশিয়ান পাকিস্তানে তথ্য পাচার করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys